• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘ওয়েভ ফাউন্ডেশন’ ও ‘ডিডব্লিউ একাডেমি’র মতবিনিময় সভা

ববি প্রতিনিধি / ১২৪ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষমতায়ন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “লাউড অ্যান্ড ক্লিয়ার: এমপাওয়ারিং ইয়ুথ ভয়েসেস ২.০” প্রকল্পের আওতায় মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে এই সভার আয়োজন করা হয়।

এই কার্যক্রমটি ওয়েভ ফাউন্ডেশন এবং ডি ডব্লিউ (DW) একাডেমি-র যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে। প্রকল্পটি ইউরোপিয়ান ইউনিয়ন এবং জার্মান সরকারের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে, যার মূল লক্ষ্য তরুণদের নীতিনির্ধারণী আলোচনায় সম্পৃক্ত করা।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন হাফিজ আশরাফুল হক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসাইন।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন প্রজেক্ট ম্যানেজার জুলিয়েট রোজেট্রি এবং কমিউনিকেশন অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট অফিসার মোঃ সাইফুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের মোট ৭টি গুরুত্বপূর্ণ সংগঠনের প্রতিনিধি ও নীতিনির্ধারণীরা এই সভায় অংশ নেন বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস), বরিশাল বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি, বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ ও হায়ার এডুকেশন সোসাইটি, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ববি শাখা, ডিজাস্টার ম্যানেজমেন্ট ক্লাব, বরিশাল বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব

মতবিনিময় সভায় ওয়েভ ফাউন্ডেশন এর প্রজেক্ট ম্যানেজার জুলিয়েট রোজেট্রি বলেন, “এই প্রকল্প তরুণদের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে কাজ করছে। আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো গবেষণা ও তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আগামী দিনের পথচলা আরও ফলপ্রসূ হবে।”

কমিউনিকেশন অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট অফিসার মোঃ সাইফুর রহমান তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরে জানান, তরুণদের মধ্যে ফ্যাক্ট-চেকিং (Fact-checking) দক্ষতা বৃদ্ধি করতে পারলে ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব প্রতিরোধে বড় পরিবর্তন আনা সম্ভব।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘লাউড অ্যান্ড ক্লিয়ার’ প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) এবং আঞ্চলিক গণমাধ্যমের মধ্যে সমন্বয় বৃদ্ধি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় একটি বিশেষ বুট ক্যাম্প অনুষ্ঠিত হবে, যেখানে নির্বাচিত অংশগ্রহণকারীরা নিবিড় প্রশিক্ষণের সুযোগ পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/