• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে ভুয়া ট্রেড লাইসেন্সে সার ডিলারশিপ পাওয়ার অভিযোগ বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই

আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ফুজাইরা তেল স্থাপনায় আগুন

স্টাফ রিপোর্টার / ২০৭ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ মে, ২০২৬

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে আবারও উত্তেজনা চরমে। সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার বিকেলে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলা প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে।

এদিকে ইরানের ছোড়া একটি ড্রোন সরাসরি আমিরাতের ফুজাইরা তেল স্থাপনায় আঘাত হেনেছে বলে জানিয়েছে ফুজাইরা মিডিয়া অফিস। এর ফলে সেখানে আগুন ধরে যায়। ফুজাইরা মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে দমকল ও সিভিল ডিফেন্স টিম কাজ শুরু করেছে।

তবে এখন পর্যন্ত এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইরানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/