• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব: মেঘনায় নৌকাডুবি, দুই জেলে নিখোঁজ

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি / ১২৩ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২ মে, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মেঘনা নদীতে জেলে নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাট এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন,চরএককরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তরচর গ্রামের আলম মালতিয়ার ছেলে শিপন (২০) ও একই গ্রামের আবদুর রহিম সরদারের ছেলে জুয়েল সরদার (২১)।
প্রাণে বেঁচে ফেরা জেলে মামুন’র কণ্ঠে তখনও আতঙ্ক। তিনি বলেন, দুপুরে আমরা চারজন নৌকায় জাল তুলতেছিলাম। আকাশে মেঘ ছিল, কিন্তু এমন ঝড় হবে বুঝিনি। হঠাৎ প্রচণ্ড বেগে কালবৈশাখী শুরু হলো, আমরা কিছু বোঝার আগেই নৌকাটা উল্টে গেল,আমরা চারজনই নদীতে ছিটকে পড়লাম। আমি আর আজিম কোনোমতে সাঁতরে পাড়ে উঠলাম,কিন্তু শিপন আর জুয়েলকে আর দেখলাম না,চোখের সামনে ওরা নদীতে তলিয়ে গেল।
নিখোঁজ জুয়েলের মামাতো ভাই মো. আফসার হোসেন জানান, খবর পেয়েই আমরা ট্রলার নিয়ে নদীতে নেমেছি। কিন্তু স্রোতের টানে ওদের কোথাও আর খুঁজে পাচ্ছি না।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নদীর পাড়ে ভিড় করেন শত শত মানুষ। নিখোঁজ শিপন ও জুয়েলের মা-বাবা, ভাই-বোনের আহাজারিতে ভারী হয়ে ওঠে মেঘনার আকাশ-বাতাস। স্বজনরা ট্রলার নিয়ে পুরো এলাকা চষে বেড়ালেও রাত পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি।
স্থানীয় ইউপি সদস্য মো. স্বপন বাঘা বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সহায়তা কামনা করছি।
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বলেন, বিষয়টি জানার পরপরই আমরা উদ্ধারকাজে প্রস্তুতি নিচ্ছি। নিখোঁজ দুজন জেলেকে উদ্ধারের জন্য সব ধরনের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/