• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে ভুয়া ট্রেড লাইসেন্সে সার ডিলারশিপ পাওয়ার অভিযোগ বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই

নিষিদ্ধ সময়ের দুই মাসে মেঘনায় ২০৩ জেলে আটক

আরাফাত বেপারী, হিজলা / ১৫৮ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬

অভয়াশ্রমে মাছ ধরার নিষিদ্ধ সময়ে মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলায় গত মার্চ ও এপ্রিল দুই মাসে মৎস্য দপ্তরের অভিযানে ২০৩জন জেলেকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন, অন্যান্য অভয়াশ্রমে মাছ ধরার নিষিদ্ধ সময়ে সরকারের নির্দেশ শতভাগ পালনের জন্য মেঘনা নদীর হিজলা উপজেলা অংশে গত মার্চ ও এপ্রিল দুই মাসে দিন-রাত এ অভিযান অব্যাহত ছিলো।

তিনি আরও বলেন, এসময়ে ২০৪টি অভিযানে ২০৩ জন জেলেকে আটক করা হয়। পাশাপাশি ২০৩টি মামলা ও ৪৪টি মোবাইল কোর্টে চারজন জেলেকে নিয়মিত মামলায় জেলহাজতে প্রেরণ এবং অন্যান্য অসাধু জেলেদের কাছ থেকে ভ্রাম্যমান আদালতের রায়ে ৫ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। এসময়ে জব্দকৃত বিপুল পরিমান অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম বলেন, সরকারের নির্দেশ শতভাগ পালন করতে সব সময় আমরা নিজেদের জীবন বাঁজি রেখে সর্বদা প্রস্তুত রয়েছি।

হিজলা উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াস সিকদার বলেন, হারিয়ে যাওয়া মাছে ভাতে বাঙালির গৌরব ফিরে আসতে বেশি দিন সময় লাগবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/