বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১০নং আলিমাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরমহিষা গ্রামে প্রথম শ্রেণিতে পড়ুয়া ৭ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ দুলাল জমাদারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় জনগণ। ১মে ২০২৬, শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে ১২ টার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ৩০ এপ্রিল বৃহস্পতিবার অভিযুক্ত দুলাল জমাদার ৭ বছরের শিশু মেয়েটিকে ৫০ টাকা দেওয়ার কথা বলে তার মাছের ঘেরে নিয়ে গিয়ে শারীরিকভাবে নিপীড়ন ও অশ্লীল কথাবার্তা বলেন। এসময় মেয়েটি চিৎকার করলে তাকে ছেড়ে দেন তিনি। এই ঘটনাটি এলাকায় জানাজানি হলে শুক্রবার সকালে দুলাল জমাদার এলাকায় এসে অভিযোগটি মিথ্যা বলে প্রচার করতে থাকেন। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে ধরে ঝাড়ুপেটা করে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।
দুলাল জমাদার ৮নং চর গোপালপুর ইউনিয়নের বাসিন্দা।
তবে দুলাল জমাদার দাবি করেছেন, মাছের ঘেরের জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।
ইতিমধ্যে তাকে গণধোলাই এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে বিভিন্ন বিরূপ মন্তব্য দেখা যায় বেশিরভাগ কমেন্টসে তার উপযুক্ত বিচার চেয়েছেন। এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: মমিন উদ্দিন জানান, শিশু যৌন নিপীড়নের ঘটনায় তার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।
https://slotbet.online/