• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে ভুয়া ট্রেড লাইসেন্সে সার ডিলারশিপ পাওয়ার অভিযোগ বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই

আন্তর্জাতিক নৃত্য দিবসে বরিশালে বর্ণাঢ্য আয়োজন

তৌহিদুল ইসলাম রোহান / ১১১ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা, বরিশাল জেলা কমিটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী, বরিশাল-এর যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।

বিকেল পাঁচটায় রঙিন র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মান্যবর অতিথিবৃন্দ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব পারিতোষ কুন্ডু। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ভালো জিনিসকে আঁকড়ে ধরতে হবে এবং খারাপ জিনিসকে না বলতে হবে। নাচ হলো সংস্কৃতির অন্যতম উৎকৃষ্ট মাধ্যম, যার মাধ্যমে সমাজকে ইতিবাচক পথে পরিচালিত করা সম্ভব। তাই আমাদের সংস্কৃতির সাথে যুক্ত থেকে ভালো দিকেই এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন নৃত্য শিল্পী সংস্থা, বরিশাল জেলা কমিটির সম্পাদক জনাব মুরাদুজ্জামান খান। উদ্বোধনী পরিবেশনায় অংশ নেয় নৃত্যাঙ্গন নৃত্যকলা একাডেমির শিল্পীবৃন্দ। পরে বরিশালের বিভিন্ন নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের শিল্পীরা মনোজ্ঞ পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন সবুজ, সানি বিপ্লব, তালহা মোহাম্মদ বিধান, অর্ণব জয়ধর ও অংকন জয়ধর।
সংস্কৃতি অনুরাগী ও নৃত্যপ্রেমীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। আন্তর্জাতিক নৃত্য দিবসে এমন আয়োজন বরিশালের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করেছে বলে মনে করেন উপস্থিত অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/