• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

বরিশালে ২৪ ঘণ্টায় ৭১.৮ মিলিমিটার বৃষ্টি

স্টাফ রিপোর্টার / ৮২ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

গত ২৪ ঘণ্টায় বরিশালে ৭১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময় বরিশাল নদী বন্দরে এক নম্বর সংকেত জারি করা হয়েছে। তবে বরিশাল নদী বন্দরে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে কখনো ভারি আবার কখনো মাঝারি আকারে বজ্রসহ বৃষ্টি হয়। এতে বরিশাল মহানগরীর বগুড়া রোড, সদর রোড, বটতলাসহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

গত কয়েক দিনের তীব্র গরমের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে জনজীবনে। তবে ভোগান্তিতে পড়েছে অফিস ও স্কুলগামী শিক্ষার্থীসহ পথচারীরা। বৃষ্টির কারণে শহরে দেখা দিয়েছে যানবাহন সংকট।
আবহাওয়া অধিদফতর বরিশাল কার্যালয়ের উচ্চ পর্যবেক্ষক মো. আব্দুল কুদ্দুস জানান, সাগরে সৃষ্ট লঘুচাপ ও ভারি মেঘের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী চার দিন এ অবস্থা থাকতে পারে।

এ দিকে নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ বরিশালের সহকারী পরিচালক মো. সলেমান জানান, বরিশাল নদী বন্দরে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। তবে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/