• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৬৮ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩ জনে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত শেবাচিম পরিচালকের কার্যালয় থেকে পাঠানো রিপোর্টে এ তথ্য জানানো হয়। 

হাম উপসর্গে মৃতরা হলো- বরগুনার তালতলীর নাইমের ছেলে আবদুল্লা (১৩ মাস) ও বরিশালের বানারীপাড়ার সালাউদ্দিনের মেয়ে হুজাইফা (৪ মাস)। ওই দুই শিশু চিকিৎসাধীনবস্থায় সোমবার (২৭ এপ্রিল) মৃত্যুবরণ করেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছে আরও ৫৫ জন। আর ছাড়পত্র নিয়েছে ৩১জন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন ১৬৩ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত হাসপাতালটিতে রোগীর সংখ্যা ১ হাজার ২২ জন।
 
এদিকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য মতে, বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৪১৬ জন।
 
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর জানান, হাম উপসর্গে রোগী ভর্তির সংখ্যা মার্চে যেভাবে ভয়াবহরূপ ধারণ করেছিল, তা এখন কিছুটা কমার পথে। তারপরও সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/