• সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

দীর্ঘ দুই বছর পর যমুনা ওয়েল বার্জ ডিপুতে ডিজেল বিক্রি শুরু

ঝালকাঠি প্রতিনিধি / ১৬ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ঝালকাঠিতে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পরে যমুনা ওয়েল ভাষমান বার্জ ডিপুতে ডিজেল বিক্রি শুরু হয়েছে। রবিবার দুপুরে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার ( অপারেশন্স ) মো. জসিম উদ্দিন।

এসময় ডিপুর ডিএস আবুল বাশার , ট্যাংক লরি মালিক সমিতির বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক মীর আহসান পারভেজ, ঝালকাঠি চেম্বার অব কমার্সের পরিচালক জয়ন্ত কুমার সাহা উপস্থিত ছিলেন।

ডিপু কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতের জন্য যমুনা ওয়েল কোম্পানির ভাষমান বার্জ ডিপু থেকে ডিজেল সরবরাহ দীর্ঘ দুই বছর ধরে বন্ধ ছিল। আজ থেকে বিক্রি শুরু হলো। বর্তমানে এখানে সাড়ে তিন লাখ লিটার ডিজেল সংরক্ষিত আছে।

এখানের তালিকা ভুক্ত ডিলারদের কাছে আজ ১২ হাজার লিটার ডিজেল বিক্রি করা হয়েছে। এখন থেকে এখানে নিয়মিত ডিজেল পাওয়া যাবে। এর ফলে কৃষকদের জ¦ালানি সংকট অনেকটা লাঘব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/