• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু আদালত চত্বরে সাবেক স্বামীকে মারধর, এনসিপি নেত্রী ফাতিমা মনিষার ৫ দিনের কারাদণ্ড বরিশালে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়িপেটায় যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল পরিদর্শনে তথ্যমন্ত্রী বরিশালে থানায় হামলা : দুই শতাধিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১৮ ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ছাত্রশক্তির বরিশাল মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা বিটিএমএ’র নতুন কমিটি গঠন সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন নতুন রূপে বরিশালের স্টেডিয়াম, ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটের জৌলুস ইংরেজি পরীক্ষায় নকলের দায়ে মেহেন্দিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

বরিশাল-৩ আসনে কারাগারে থাকা প্রার্থীর পক্ষে মেয়ের জনসংযোগ

স্টাফ রিপোর্টার / ১১৬ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী ও বাবুগঞ্জ) আসন থেকে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাপার প্রেসিডিয়াম সদস্য আলহাজ গোলাম কিবরিয়া টিপু দীর্ঘদিন থেকে কারাগারের চার দেয়ালে বন্দি রয়েছেন।

তারপক্ষে ব্যতিক্রমধর্মীভাবে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী জনসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রার্থীর (টিপু) একমাত্র মেয়ে হাবিবা কিবরিয়া। বিভিন্ন রাজনৈতিক হয়রানীমূলক মামলায় কারাগারে থাকা বাবার মুক্তির জন্য এ আসনের সর্বস্তরের ভোটারদের কাছে ভোট ভিক্ষা চাচ্ছেন হাবিবা কিবরিয়া।

সোমবার (২ ফেব্রুয়ারি) বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেকে একজন অসহায় মেয়ে দাবি করে হয়রানীমূলক মিথ্যে মামলা থেকে বাবাকে (টিপু) কারাগার থেকে মুক্ত করতে সর্বস্তরের ভোটারদের কাছে লাঙ্গল মার্কায় ভোট ভিক্ষা চান হাবিবা কিবরিয়া।

সাধারণ ভোটাররা হাবিবা কিবরিয়ার ব্যতিক্রমধর্মী জনসংযোগের মাধ্যমে ভোট ভিক্ষা চাওয়ায় অনেকটা আপ্লুত হয়ে পরেছেন।

হাবিবা কিবরিয়া বলেন, আমার বাবা একা জেলে থাকলেও তার পক্ষে পুরো পরিবার, দলীয় নেতাকর্মী, সমর্থক ও বরিশাল-৩ আসনের সাধারণ ভোটাররা রাজপথে রয়েছেন। তিনি আরও বলেন, এই নির্বাচন শুধু ভোটের নয়; এটি ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই।

নেতাকর্মীদের বক্তব্যেও একই আবেগ প্রতিফলিত হয়েছে। তারা বলেন, তিনবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ গোলাম কিবরিয়া টিপুকে পুনরায় নির্বাচিত করে কারামুক্ত করাই এখন তাদের প্রধান লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/