• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল পুলিশ সুপারের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বরিশালে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা, নিরাপত্তা নিশ্চিতে পাশে থাকার আশ্বাস বিএম কলেজের বনমালী ছাত্রীনিবাসে মধ্যরাতে বহিরাগত অনুপ্রবেশ, নিরাপত্তাহীনায় ভুগছে শিক্ষার্থীরা। ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত কলেজের অধ্যক্ষ বরিশালে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত। শিক্ষার্থীর অকালমৃত্যুতেও টনক নড়েনি কলেজ প্রশাসনের! ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর আবাসনসংকটে ৪ সরকারি কলেজ, মেসের খরচে হিমশিম নিম্নবিত্তরা বিএম কলেজের ছাত্রীর মৃত্যুর ঘটনায় মামলা অধ্যক্ষের পা ধরে ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা,আন্দোলন স্থগিত

২৫ ঘণ্টায় ২২ লাখ টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ

স্টাফ রিপোর্টার / ১৭৬ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সহযোগিতা চেয়ে সোমবার (৫ জানুয়ারি) এক ভিডিও বার্তায় আবেদন জানান তিনি। ওই ভিডিও বার্তা পোস্টের মাত্র ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।
সোমবার রাত ১১টার পর নিজের ফেসবুক পেজে লাইভে এসে অনুদান সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
লাইভে দেওয়া হিসাব অনুযায়ী- ২টি বিকাশ অ্যাকাউন্টে এসেছে ১১ লাখ ২০ হাজার ৯৬৯ টাকা এবং একটি নগদ অ্যাকাউন্টে জমা হয়েছে ১ লাখ ২৫ হাজার ৬০৯ টাকা। এর পাশাপাশি তার ব্যাংক হিসাবে জমা হয়েছে ৯ লাখ ৪৫ হাজার ৪৬৭ টাকা।
তিনি জানান, এ ছাড়া অফলাইনে তার কার্যালয়ে এসে একজন সাংবাদিক নির্বাচনী তহবিলের জন্য ২ হাজার টাকা প্রদান করেছেন। সব মিলিয়ে গত ২৫ ঘণ্টায় সমর্থক ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে তার নির্বাচনী তহবিলে জমা হয়েছে ২১ লাখ ৯৪ হাজার টাকার বেশি।
ওই লাইভে সবাইকে সতর্ক করে ব্যারিস্টার বলেন, ‘তার আর্থিক সহায়তা চাওয়ার ভিডিওটি অনেকে কপি করে ফেক পেজ থেকে প্রচার করছে এবং বিকাশ ও নগদ নম্বর পরিবর্তন করে প্রতারণার চেষ্টা করছে। অনুদান প্রদানে ইচ্ছুকদের তিনি শুধুমাত্র তার ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডিতে দেওয়া নম্বরে অর্থ পাঠানোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/