• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

কলাপাড়ায় ছয় ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা

কলাপাড়া প্রতিনিধি / ১১০ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ায় মেয়াদউর্ত্তীন ওষুধ বিক্রি এবং পন্যর  মোড়কে উৎপাদন সহ মেয়াদউর্ত্তীন তারিখ না থাকায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বানাতী বাজার এবং কলাপাড়া পৌরশহরের ফিসারী এলাকায় ছয়জন ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পটুয়াখালী জেলার সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সোয়াইব মিয়া। এসময় তার সাথে ছিলেন, কলাপাড়া উপজেলা স্যানেটারী কর্মকর্তা মৃনাল চন্দ্র দেবনাথ।
এতে অর্থদন্ড প্রাপ্ত ব্যবসায়ীরা হলো মো.রুবেল হাওলাদার ১৫ হাজার টাকা,পায়রা বেকারী ৫ হাজার টাকা,মো.সাইদুল ইসলাম ৩ হাজার ৫’শ টাকা,মো.আসাদ ৩ হাজার টাকা, মো.আনসার ২ হাজার ৫’শ টাকা ও মেহেদী হাসান ৩ হাজার টাকা।
এদের মধ্যে অধিকাংশই বানাতী বাজারের ওষুধ ব্যবসায়ী বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/