• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন অধ্যাপক জাবের আহমেদ সিজারিয়ান এর পর মাইশার মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ পরিবারের বিএম কলেজের ম্যানেজমেন্ট ফেস্ট অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে দুই কলেজের যৌথ ম্যারাথন টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম, নামল ৯৮ ডলারে অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে: এমপি সরওয়ার উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন, ফুলেল শুভেচ্ছায় বরণ সুমন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে সিআইডির হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন বরিশালে রিনিউ আর্থের সভা, পরিবেশ রক্ষায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বরিশাল-বানাড়ীপাড়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে,নিহত ১

বরিশাল বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন অধ্যাপক জাবের আহমেদ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল / ৩৩ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
প্রফেসর কাজী জাবের আহমেদ।

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) উপাধ্যক্ষ হলেন প্রফেসর কাজী জাবের আহমেদ। রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সরকারি কলেজ-২-এর উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত রোববারের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। অধ্যাপক জাবের রোববার বিকেলে দায়িত্ব গ্রহণ করেছেন।

জানা গেছে, প্রফেসর কাজী জাবের আহমেদ ১৮তম বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রভাষক (পদার্থবিজ্ঞান) পদে সরকারি ফজলুল হক কলেজ চাখারে যোগদান করেন। পরবর্তীতে ক্রমান্বয়ে ৮টি কলেজে বিভিন্ন পদে চাকরি করে অধ্যাপক পদে সর্বশেষ বিএম কলেজে কর্মরত ছিলেন।

উপাধ্যক্ষ পদে পদায়ন প্রসঙ্গে অধ্যাপক জাবের আহমেদ বলেন, সরকারের শিক্ষা পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি ঐতিহ্যবাহী বিএম কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সচেতন থাকবেন।

প্রসঙ্গত, অধ্যাপক জাবের বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, বরিশাল জেলার সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বরিশাল নগরের গোরস্থান রোডে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/