• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন, ফুলেল শুভেচ্ছায় বরণ সুমন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে সিআইডির হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন বরিশালে রিনিউ আর্থের সভা, পরিবেশ রক্ষায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বরিশাল-বানাড়ীপাড়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে,নিহত ১ বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের কমিটিতে সঞ্জয় কুমার গুহ পুলক চ্যাটার্জির মৃত্যু সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ দেখিয়েছে : জহির উদ্দিন স্বপন আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছেন : গণপূর্ত প্রতিমন্ত্রী বরিশালের আওয়ামী লীগ নেতা শিপন গ্রেপ্তার নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছি : জহির উদ্দিন স্বপন বরিশালে তালাবদ্ধ বাড়ি থেকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার মরদেহ উদ্ধার, স্ত্রী পলাতক

উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন, ফুলেল শুভেচ্ছায় বরণ

স্টাফ রিপোর্টার / ১৩ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের উজিরপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে উম্মে সালমা খানুন যোগদান করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তিনি নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

কর্মস্থলে যোগদানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নবাগত সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ ও পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।

যোগদানকালে উম্মে সালমা খানুন বলেন, নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করেন। ভূমি-সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এর আগে উজিরপুরের সাবেক সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডলকে খুলনায় বদলি করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর ছিল উজিরপুরে তার শেষ কর্মদিবস। এরপর তিনি খুলনায় নতুন কর্মস্থলে যোগদান করেন।

উপজেলা ভূমি প্রশাসনের নতুন দায়িত্বে উম্মে সালমা খানুনের যোগদানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/