• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

ধর্ষণের দায়ে চাচার মৃত্যুদণ্ড, সন্তানের ভরণপোষণ রাষ্ট্রের

উজিরপুর উপজেলা প্রতিনিধি / ১০৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

বরিশালে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের দায়ে তার দূরসম্পর্কের চাচা আলমগীর সিকদারকে (৫৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া শিশুর বয়স ২১ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার ভরণপোষণের ব্যয় রাষ্ট্র বহন করবে বলেও রায়ে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আলমগীর সিকদার বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠী গ্রামের মৃত আব্দুর রশিদ সিকদারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, আদালত ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া শিশুর বয়স ২১ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার ভরণপোষণের ব্যয় রাষ্ট্রকে বহনের নির্দেশ দিয়েছেন। এছাড়া এক লাখ টাকা জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার জন্য জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী নবম শ্রেণির এক মাদরাসাছাত্রী। পারিবারিক পরিচয়ের সুবাদে অভিযুক্তের বাড়িতে তার যাতায়াত ছিল। ২০২২ সালের শেষদিকে বাড়িতে একা পেয়ে আলমগীর তাকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন। পরে ২০২৩ সালের ২২ মার্চ আবারও তাকে ধর্ষণ করেন।পরবর্তীতে কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হলে তিনি ধর্ষণের ঘটনা খুলে বলেন। এরপর ২০২৩ সালের ২১ মে ভুক্তভোগীর বাবা উজিরপুর মডেল থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০২৪ সালের ৩১ মে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগীর বাবা দ্রুত দণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ধর্ষণের ঘটনায় তার মেয়ে একটি ছেলেসন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে শিশুটির বয়স তিন বছর এবং মা-ছেলে তার সঙ্গেই বসবাস করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/