• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

নয়াভাঙনী নদীতে লাকড়িবোঝাই ট্রলারে ডাকাতি

মুলাদী উপজেলা প্রতিনিধি / ১১৫ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২৬

বরিশালের মুলাদী ও মেহেন্দীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নয়াভাঙনী নদীর খাসেরহাট এলাকায় লাকড়িবোঝাই একটি ট্রলারে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে ৪-৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে ট্রলারে উঠে মাঝিসহ সবাইকে জিম্মি করে টাকা, মোবাইল ফোন ও বিভিন্ন মালামাল লুট করে বলে অভিযোগ। এ ঘটনায় ট্রলারের মাঝি রেজাউল শেখ বাদী হয়ে মেহেন্দীগঞ্জের কাজীরহাট থানায় অভিযোগ করেছেন।

অভিযোগকারী রেজাউল শেখ জানান, তারা কাজীরহাটের রতনপুর এলাকা থেকে লাকড়ি কিনে ট্রলার বোঝাই করেন। ফিরে আসার সময় শনিবার দিবাগত রাত ৩টার দিকে ৪-৫ জন দুর্বৃত্ত রামদা, ড্যাগার ও ছোরা নিয়ে খাসেরহাট বন্দর এলাকায় নোঙর করে রাখা ট্রলারে ওঠে এবং সবাইকে জিম্মি করে।

অভিযোগে বলা হয়, দুর্বৃত্তরা ৪৩ হাজার টাকা, ২টি মোবাইল ফোন, লাইটসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। কাজীরহাট থানার পরিদর্শক (তদন্ত) দীপংকর বলেন, বিষয়টি তদন্ত করে নৌপথ নিরাপদ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/