• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি / ৭৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬

বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবক রুম্মান ব্যাপারীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। আজ ১৩ জুন শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সুগন্ধা নদীর কেদারপুর এলাকা থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

রুম্মান ব্যাপারী (২৫) উপজেলার কেদারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছানিকেদারপুর গ্রামের মো. জাকির ব্যাপারীর ছেলে। তিনি গতকাল শুক্রবার দুপুরে সুগন্ধা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দিনব্যাপী নদীতে অনুসন্ধান চালায়। আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় সুগন্ধা নদী থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, রুম্মান নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গোসলে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। রুম্মানে মৃগীরোগ ছিল বলে জানিয়েছেন স্বজনেরা। এর আগেও তিনি পানিতে দুর্ঘটনার শিকার হয়েছিলেন। অভিভাবকদের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/