• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা সফর প্রতিমন্ত্রীর

​মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি / ৪ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা ও প্রশাসনিক কার্যক্রমে চরম অসন্তোষ প্রকাশ করেছেন সেতু ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান! হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এমরানুর রহমান কে কর্মস্থলে না পেয়ে তাৎক্ষণিক মুঠোফোনে তীব্র ক্ষোভ ঝাড়েন তিনি।
​শনিবার মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি আকস্মিক পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। সেখানে গিয়ে তিনি হাসপাতালের নানা অব্যবস্থাপনা দেখতে পান এবং জানতে পারেন যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকেন না।
​এর পরপরই উপস্থিত লোকজনের সামনেই মুঠোফোনে ডাঃ এমরানুর রহমান এর সাথে যোগাযোগ করেন প্রতিমন্ত্রী। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, প্রতিমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ কণ্ঠে ওই কর্মকর্তাকে বলছেন, হয় কাজ করবেন, না হয় চলে যাবেন। আমাদের এভাবে বিভ্রান্ত করে লাভটা কী? আপনাকে তো আমরা বেঁধে রাখিনি। আপনার যদি এখানে কাজ করতে পছন্দ না হয়, আপনি চলে যাবেন। আপনার সাথে আমি একাধিক দিন কথা বলেছি, আপনি তো কোনো কাজই করেন না! আগামী মঙ্গলবার এখানে সকাল বেলা একটি মিটিং ডাকেন।
​হাসপাতাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ রোগীরা উপস্থিত ছিলেন। পরিদর্শনের এক পর্যায়ে প্রতিমন্ত্রী হাসপাতালের হাজিরা খাতা এবং বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন। সেখানেও তিনি নানা অনিয়ম ও কর্তব্যে অবহেলার প্রমাণ পান।
​সেবা নিতে আসা সাধারণ রোগীরা প্রতিমন্ত্রীর কাছে হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা ও চিকিৎসকদের অনুপস্থিতির কথা তুলে ধরলে তিনি দ্রুততম সময়ের মধ্যে এই স্বাস্থ্য কমপ্লেক্সের আমূল পরিবর্তন ও জবাবদিহিতা নিশ্চিত করার আশ্বাস দেন। একই সাথে দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/