• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

নলকূপে পানির বদলে উঠছে গ্যাস, জ্বলছে আগুনও

মুলাদী উপজেলা প্রতিনিধি / ৮৬ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২৬

বরিশালের মুলাদীতে একটি অগভীর নলকূপে পানির বদলে গ্যাস ওঠার খবর পাওয়া গেছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের পূর্ব সেলিমপুর গ্রামের নিজাম উদ্দীন কাজীর বাড়ির নলকূপে গ্যাস ওঠার বিষয়টি দেখতে পান স্থানীয়রা।

পরে উৎসুক জনতা কাঠি দিয়ে আগুন জ্বালায়। প্রায় ৫ ঘণ্টা আগুন জ্বালিয়ে রাত ১১টার দিকে বন্ধ করা হয়। পরে বৃহস্পতিবার সকালে নলকূপের পাইপে আগুন দিয়ে গ্যাস ওঠার ধারাবাহিকতা নিশ্চিত হওয়া যায়।

নিজাম উদ্দীন কাজী জানান, কাজের প্রয়োজনে তিনি বাড়িতে একটি অগভীর নলকূপ স্থাপন করেন। বুধবার বিকালে প্রায় ৭০ ফুট গভীর নলকূপটির পাইপ বসানোর কাজ শেষ হয়। পরে সন্ধ্যা ৬টায় মিস্ত্রি নলকূপ লাগিয়ে পানি উঠানোর চেষ্টা করেন। ১০-১৫ মিনিট চেষ্টার পরেও পানির বদলে শব্দ এবং হালকা গন্ধ পেয়ে নলকূপ খুলে পাইপে আগুন দেওয়া হয়। আগুন জ্বলার ধারাবাহিকতায় নলকূপের পাইপ থেকে গ্যাস ওঠার বিষয়টি বুঝতে পারেন।

বাটামারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সালাহ উদ্দীন অশ্রু বলেন, নিজাম উদ্দীন কাজীর বাড়িতে অগভীর নলকূপে পানির বদলে গ্যাস বের হচ্ছে। এর আগেও এলাকায় দুটি বাড়ির চুলা থেকে গ্যাস বের হয়েছিল। বিষয়টি উপজেলা ও জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার বলেন, বিভিন্ন কারণে অগভীর নলকূপ থেকে গ্যাস বের হতে পারে। বিষয়টি তেল, গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধান কর্তৃপক্ষ পেট্রোবাংলাকে অবহিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/