• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি

জে খান স্বপন / ৫৭ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২৬

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের উদ্যোগে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ ৬ জুন শনিবার সকালে হাসপাতালের প্রধান গেট থেকে র‌্যালিটি বের হয়ে হাসপাতালের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একে এম মশিউল মুনীর। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. একেএম নজমূল আহসান, সহকারি পরিচালক (প্রশাসন) ডাঃ মোহাম্মদ মাহমুদ হাসান, সহকারি পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. আবদুল মুনায়েম সাদসহ বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারী।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একে এম মশিউল মুনীর বলেন, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও যেন পানি জমে না থাকে তা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পরিচালক সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/