• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৯টি ঘর পুনর্নির্মাণ করল যুবদল

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি / ৪৫ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩১ মে, ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবারের ঘর পুনর্নির্মাণ করে দিয়েছে যুবদল। শনিবার (৩০ মে) বরিশাল উত্তর জেলা যুবদলের উদ্যোগে এ মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

এদিন সংগঠনের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু নিজে উপস্থিত থেকে ঘর নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সভাপতি-সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যুবদলের এ উদ্যোগে সহায়তা পাওয়া পরিবারগুলো সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

মেহেন্দিগঞ্জ পৌরসভার কালিকাপুর গ্রামের স্বামীহারা রাজিয়া বেগম বলেন, স্বামী ও সন্তানের মৃত্যুর পর এক প্রতিবন্ধী নাতিসহ দুই নাতিকে নিয়ে আমি বসবাস করতাম। ঝড়ে গাছ পড়ে আমাদের ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। এরপর থাকার মতো কোনো জায়গা ছিল না। আজ যুবদলের নেতারা আমাদের জন্য নতুন ঘর নির্মাণ করে দিয়েছেন। এখন অন্তত নাতিদের নিয়ে নিশ্চিন্তে বসবাস করতে পারব।

অম্বিকাপুর গ্রামের হালান শিকদার বলেন, ঝড়ে আমার বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এক ছেলে ও তিন মেয়ের ভরণপোষণ করেই কষ্টে সংসার চালাই। ঘর মেরামত করার সামর্থ্য ছিল না। যুবদলের কাছে সহযোগিতা চাইলে তারা আমার ঘরটি পুনর্নির্মাণ করে দিয়েছেন। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

শুধু রাজিয়া বেগম বা হালান শিকদার নন, সহায়তা পাওয়া প্রায় সব পরিবারই আবেগঘন কণ্ঠে তাদের সন্তুষ্টি ও কৃতজ্ঞতার কথা জানিয়েছেন।

এ বিষয়ে বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু বলেন, প্রতিবছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করি। তবে এবার ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবারের ঘর পুনর্নির্মাণ করে দিয়েছি।

তিনি আরও বলেন, আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের কল্যাণে কাজ করার নির্দেশ দিয়েছেন। আমরা সেই নির্দেশনা অনুসরণ করে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/