• শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

সাগরকন্যা কুয়াকাটায় বাড়তে শুরু করেছে পর্যটক

শেখ মোহাম্মাদ ইসহাক, কুয়াকাটা / ১৭ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২৬

প্রতি বছর ঈদুল আযহার দিন বিকাল থেকে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকের ঢল নামলেও এবছরের চিত্র অনেকটা ভিন্ন। গতকাল কুয়াকাটায় আশানুরুপ পর্যটকের আগমন ঘটেনি। তবে শুক্রবার সকাল থেকে বাড়তে শুরু করেছে পর্যটক সমাগম।
সৈকতে আজ শুক্রবার দেখা গেছে,  আগত পর্যটকরা সৈকতের জিরো পয়েন্টে সমুদ্রের ছোট বড় ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন। অনেকে প্রিয়জনের হাত ধরে সৈকতের একপ্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন। অনেকে সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। শিশু পর্যটকরা মেতেছেন বালু খেলায়। মোটকথা সৈকতে বিরাজ করছে উৎসবের আমেজ। শুধু জিরো পয়েন্টই নয় তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউ বন ও গঙ্গামতি সহ সকল পর্যটন স্পটেই বাড়তে শুরু করেছে পর্যটকের সংখ্যা। তবে বর্তমানে পর্যটক কিছুটা কম থাকলেও রাত থেকে লাখো পর্যটকের সমাগমের আশা করছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃংখলা বাহিনী।
ঝিনাইদাহ থেকে আসা পর্যটক সোনিয়া-শফিকুল দম্পত্তি বলেন, আজ সকালে আমরা ঈদের ছুটি উপভোগ করতে কুয়াকাটা এসেছি। গত দুই বছর আগেও আমরা কুয়াকাটা আসছিলাম। তখন ব্যাপক লোকজন ছিল। এবছর মানুষের সংখ্যা একটু কম হলেও দারুন লাগছে। সমুদ্রের বড় বড় ঢেউ এবং গর্জন আমাদের আকৃষ্ট করেছে। বারবার এখানে আসতে মন চায়।
 খুলনা থেকে আসা পর্যটক সোহেল আহসান বলেন, আমরা বন্ধুরা মিলে কুয়াকাটায় এসেছি। হইহুল্লোরে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সাঁতার কেটেছি। এ এক অন্যরকম অনুভূতি। যেটা ভাষার প্রকাশ করা যাবেনা। সমুদ্রের অনেক বড় বড় ঢেউ আমাদের মন কড়েছে। মন চায় অনেকদিন কুয়াকাটায় থাকি। তবে সময় না থাকায় আগামীকালই যেতে হবে।
কুয়াকাটা হোটেল-মোটেল অউনার এসোসিয়েশন সভাপতি মোঃ মোতালেব শরীফ জানান, এবছর গতবছরের তুলনায় পর্যটক অনেক কম দেখা যাচ্ছে। তবে আমাদের হোটেল গুলো ৫০ ভাগ বুকিং রয়েছে, আজ থেকে পর্যটক আসা শুরু করছে। আশা করি ভালো পর্যটক আসবে।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তায় সৈকতের জিরো পয়েন্টের বক্সে সার্বক্ষনিক একটি টিম দায়িত্ব পালন করছে। এছাড়া বিভিন্ন পর্যটন স্পটে আমাদের টহল টিম মোতায়েন রয়েছে। আশা করছি পর্যটকরা স্বাচ্ছন্দ্যে তাদের ভ্রমন উপভোগ করতে পারবে।
কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো ইয়াসিন সাদেক বলেন, পৌর প্রশাসন সহ মহিপুর থানা পুলিশ, কুয়াকাটা টুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ ও কলাপাড়া উপজেলা প্রশাসন পর্যটকদের নিরাপত্তায় প্রস্তুত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/