• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহা উদ্‌যাপন

স্টাফ রিপোর্টার / ৫৬ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

ত্যাগের মহিমা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বরিশালে উদ্‌যাপিত হচ্ছে ঈদুল আজহা। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় বরিশাল নগরের হেমায়েত উদ্দীন ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সারওয়ার, বিভাগীয় কমিশনার খলিল আহমেদসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। নামাজে নারীদের অংশে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন যোগ দেন।

নামাজের পর নগরের ৩০টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে পশুর কোরবানি শুরু হয়। সিটি করপোরেশনের পক্ষ থেকে রাস্তায় পশু জবাই নিরুৎসাহিত করা হয়েছে। ৬ ঘণ্টার মধ্যে নগরী থেকে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন বিসিসি প্রশাসক শিরীন।

অপর দিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সকালে বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল স্কুল ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। এ সময় তিনি বলেন, এবার এমন এক পরিপ্রেক্ষিতে ঈদুল আজহা উদ্‌যাপন করছি, যখন বিশ্বের নানান জায়গায় সংকট চলছে। দেশের নবনির্বাচিত সরকার একটি বিধ্বস্ত অর্থনীতিকে নতুন করে ঢেলে সাজাতে আমাদের কাজে নিয়োগ করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই চ্যালেঞ্জ মোকাবিলায় দেশবাসীর কাছে আমরা ঈদের দিন দোয়া কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/