• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

কালবৈশাখী ঝড়ে নৌকাসহ দুই জেলে নিখোঁজ

বানারীপাড়া উপজেলা প্রতিনিধি / ৬৫ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে দুটি জেলে নৌকাসহ নিখোঁজ হয়েছেন দুই জেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৬ মে) দুপুরে সন্ধা নদীর বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের শেষপ্রান্তে অবস্থিত মীরেরহাট এলাকায়।

ঝড় থেমে যাওয়ার পর স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর নদী থেকে তাদের ব্যবহৃত জাল উদ্ধার করলেও নিখোঁজ দুই জেলে কিংবা তাদের নৌকার কোনো সন্ধান মেলেনি।

স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ জানিয়েছেন, নিখোঁজদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি চাখার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের চাচাতো ভাই মো. আউয়াল হোসেন। অপর নিখোঁজ ব্যক্তির নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার ওসি মো. মুজিবুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/