• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

গরুবোঝাই ট্রাক উল্টে পটুয়াখালীতে ব্যবসায়ী নিহত

পটুয়াখালী প্রতিনিধি / ১৮৩ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ জুন, ২০২৫

পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের আফছেরের গ্রেজের কাছে একটি গরুবোঝাই ট্রাক উল্টে আব্দুল মালেক রাসেল (২৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। আব্দুল মালেক রাসেল দশমিনা উপজেলার আলিপুরা ইউনিয়নের খলিসাখালি গ্রামের আব্দুল করিম মাঝির ছেলে।

জানা গেছে, কোরবানি উপলক্ষে ট্রাকযোগে ১৪টি গরু নিয়ে আব্দুল মালেক রাসেল দশমিনা থেকে ঢাকার গাবতলী যাচ্ছিলেন। পথে ট্রাকটি বাউফল-বগা সড়কের আফছেরের গ্রেজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলে আব্দুল মালেক রাসেল নিহত হন।

এ ঘটনায় ১৪টি গরুর মধ্যে ৩টি মারা যায়। গুরুতর আহত ২টি গরু স্থানীয়রা জবাই করে। বাকি ৯টি গরু স্থানীয় এক মেম্বারের জিম্মায় রাখা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/