• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

লঞ্চের যাত্রী সেজে মদ পাচার গ্রেফতার ১

হারুন অর রশিদ, বাউফল প্রতিনিধি / ২০২ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ মে, ২০২৫

পটুয়াখালীর বাউফলে অভিযান চালিয়ে দশ বোতল মদ সহ হাসান ওরফে চেউয়া হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ (১৯ মে) সোমবার সকাল ৬টায় ঢাকা সদরঘাট থেকে ছেড়ে আসা ঈগল-৫ নামের লঞ্চটি নুরাইনপুর লঞ্চঘাটে পৌঁছামাত্রই ঘিরে ফেলে পুলিশ ও সেনাবাহিনী।

এ সময় তল্লাশি চালিয়ে হাসান নামের ওই যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয় ১০ বোতল দেশীয় মদ।

গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আগে থেকেই নজরে ছিলেন হাচান। জানা গেছে, তিনি রোববার রাত ১০টার দিকে চাঁদপুর থেকে লঞ্চে ওঠেন।

কালাইয়া-ঢাকা নৌরুটে মাদক বহনের ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন। নিয়মিত অভিযানের মাধ্যমে অপরাধ দমন করবে আইনশৃঙ্খলা বাহিনী এমন প্রত্যাশার কথা জানান স্থানীয়রা।

এ বিষয়ে বাউফল থানার উপ-পুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘গ্রেফতার মাদক কারবারি হাচানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/